Sponsored
Sponsored
Read দুরন্ত ঈগল
Free Edition
Verified Content

দুরন্ত ঈগল

4.04 72 ratings 9 reviews
Overview
কোথাও আকাশছোয়া দুর্লঙ্ঘ্য পর্বতরাজ্য, বজ্রনির্ঘোষে যেখানে মুহূর্মুহূ ভেঙ্গে পড়া হিমানী সম্প্রপাত, আবার কোথাও খরস্রোতা স্রোতস্বিনী ধেয়ে আসে ফেনিল উল্লাসে । ...কোথাও গহন অরণ্যে ঢাকা নিভৃত উপত্যকা, কোথাও শব্দহীন ধু ধু মতুপ্রান্তর । ...আবার এখানেই আছে সুন্দর জনপদ - মিনার মঞ্জিল মসজিদ দালান কোঠা । ...শুধু বিশাল বিপুল অঞ্চল জুড়ে ব্যপ্তিতে নয় বা অসংখ্য চরিত্রের ঘনঘটা-সংঘর্ষে আলোড়িত নয়, বিভিন্ন রাষ্ট্র ও প্রদেশ জুড়ে, বিপ্লবের আগুনে কীভাবে শুদ্ধ হয়ে লোহা হয়ে ওঠে ক্ষুরধার ইস্পাত, নিঃসঙ্গ মিন-আরখার গাঁয়ের শিকারি 'জুরা'কে কেন্দ্রীয় চরিত্র করে তারই মহা উপন্যাস দুরন্ত ঈগল । বাংলা সাহিত্যে এক ও অদ্বিতীয় ।

পটভূমিঃ

ভারতের সর্বোত্তরে কাশ্মীর । কাশ্মীরের উত্তরে পাঁচটি প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সোভিয়েত ইউনিয়ন ও চীনের সীমান্তরেখা এক জায়গায় এসে মিলিত হয়েছে ।
এই সেই পামীর, যেখানে মিলিত হয়েছে পৃথিবীর কতকগুলি আকাশছোঁয়া মহাবিশাল গিরিশ্রেণি - হিন্দুকুশ, সুলেমান, তিয়েনশান, কিউনলুন, আলতিন তাগ, কারাকোরাম, হিমালয় প্রভৃতি । পৃথিবীর উচ্চতম মালভূমি এই পামীর - চিরন্তন তুষার ও বরফের রাজ্য । চিরতুষারে ঢাকা অসংখ্য পর্বতশ্রেণির আদিঅন্তহীন কুণ্ডলী ও গোলকধাঁধা যেন । মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য এ দেশ । কোন কোন এলাকায় এখানে-ওখানে কিছু বসতি চোখে পড়লেও, তা এত বিরল ও দূরে দূরে ছড়ানো যে দেশটাকে প্রায় বিজন বলা চলে ।
বিষম দুর্গম, ভয়ঙ্কর ও পর্বতসঙ্কুল এই এলাকা, তেমনি আবার অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে ।
আলোচ্য উপন্যাস 'দুরন্ত ঈগল' শুরু হয়েছে এই পামীরের এক দুরধিগম্য বিজন অঞ্চলে ।
১৯১৭ সালের নভেম্বর মাসে রাশিয়ায় যে বিপ্লব ঘটে, তাতে জারের শাসন লোপ পায়, জার-সাম্রাজ্যের ধ্বংসস্তুপের ওপর গড়ে ওঠে প্রথম সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ।
বিপ্লবের আগে থেকেই জার-সাম্রাজ্যের সর্বত্র, বিশেষ করে তার মধ্য এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছিল বিশৃঙ্খলা, অরাজতা ও সন্ত্রাসের রাজত্ব । ছোটবড় বহু ডাকাত দলের ঘাঁটি গড়ে উঠেছিল বিভিন্ন জায়গায় । গঞ্জে, জনপদে ও বর্ধিষ্ণু জনবহুল এলাকায় তারা লুটপাট, খুনজখম ও রাহাজানি করে ফিরত । তাদের বলা হতো বাসমাচি । এইসব বাসমাচি দলের মধ্যে এমন দলও অনেক ছিল, যারা জনবল ও অস্ত্রবলে ছিল যথেষ্ট বড়, সংগঠিত ও বেশ শক্তিশালী ।
বিপ্লবের পর সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ভেতরের ও বাইরের বহু বিরোধী শক্তি গোপনে ও প্রকাশ্যে জোট বেঁধে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এবং এইসব বাসমাচি দলের অধিকাংশই তখন বাঁচার তাগিদে স্বভাবতই হাত মেলায় তাদের সঙ্গে ।
এ সবই আজ ইতিহাস ।
এই সময়কার সংঘাতবহুল রোমাঞ্চকর ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপন্যাস দুরন্ত ঈগল ।

"নবীন প্রবীন সর্বজনের কাছেই সমান হৃদয়গ্রাহী ।" - আনন্দবাজার
"মহাকাব্য বললেও অত্যুক্তি হয় না"। - আজকাল
"দুরন্ত দুর্ধর্ষ ।" - গণশক্তি
"এ যে মহাকাব্য, এ যে চিরায়ত সাহিত্যের কোঠায় স্থান পাবার যোগ্য রচনা ।" - যুবনাশ্ব (মনীশ ঘটক)
User Avatar User Avatar User Avatar
36,114 currently reading
User Avatar User Avatar User Avatar
152,889 want to read
Sponsored
Sponsored

Book details & editions

ISBN 9788183741620
Publisher পত্র ভারতী
Publication date December 1981
Language BEN
Pages 342 pages
Sponsored
Sponsored
About the Author
Dinesh Chandra Chattopadhyay

Dinesh Chandra Chattopadhyay

Follow
Known for writing in a clear, engaging, and easy-to-follow style. The work feels natural and flows smoothly, making it enjoyable from beginning to end.

Ratings & Reviews

5 ★
58%
4 ★
28%
3 ★
10%
2 ★
3%
1 ★
1%
4.04
BlueReads Choice
Sponsored

Write a Review

Community Reviews

Sort by:
Sponsored
Sponsored
Sponsored Content